
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের লন্ডনে গত সপ্তাহে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের সামনে সন্ত্রাসী হামলায় ঘটনায় নিহতের স্বজন ও আহতের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সেখানকার নারীরা। গতকাল রবিবার (২৬ মার্চ) স্থানীয় সময় নারীরা বেদনার প্রতীক নীল রংয়ের পোশাক পরে এক মানববন্ধনে সামিল হন। একই সঙ্গে তারা ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ সময় তারা ৫ মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে হামলার শিকারদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন। উল্লেখ্য, গত ২২ মার্চ স্থানীয় সময় বিকেল পৌনে ৩ টার দিকের ওই সন্ত্রাসী হামলায় মোট চারজন নিহত হওয়া খবর প্রকাশ হয়।