News71.com
 International
 04 Apr 17, 06:34 PM
 295           
 0
 04 Apr 17, 06:34 PM

আফগানিস্তানে পৃথক সংঘর্ষে ৭ জঙ্গি নিহত,আহত ১৯।।

আফগানিস্তানে পৃথক সংঘর্ষে ৭ জঙ্গি নিহত,আহত ১৯।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলে পৃথক ২টি সংঘর্ষে ৭জঙ্গি নিহত  ও  অপর ১৯ জন আহত হয়েছে।  আজ মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার বলখ প্রদেশের চিমতাল জেলার গুজার গ্রামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৬ জঙ্গি নিহত ও ১৮ জন আহত হয়।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফ নগরীর চিমতালে তালেবান জঙ্গি গ্রুপ সংশ্লিষ্ট ২শতাধিক সশস্ত্র বিদ্রোহী সরকারি বাহিনীর কাছে  আতœসমর্পনের ২দিন পর সেখানে এ সংঘর্ষ হলো।

সামরিক বাহিনীর ওই বিবৃতিতে আরো বলা হয়, একই দিন পাশের কুন্দুজ প্রদেশে নিরাপত্তা ফাঁড়িতে শত্রু পক্ষের অপর এক হামলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিহত করে। এতে এক জঙ্গি নিহত ও অপর একজন আহত হয়।

এ ব্যাপারে এখন পর্যন্ত তালেবান গ্রুপের কোন মন্তব্য পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন