
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে উটের দুধ রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছে ক্যামেলিসিয়াস। দুবাই-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি নিজেরাই উটের খামারের মাধ্যমে দুধ উৎপাদন করে। বাণিজ্যিকভাবে উটের দুধ উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে এরাই প্রথম প্রতিষ্ঠান।
এরা শুধু দুধই নয়,দুগ্ধজাত পণ্য ও উৎপাদন করে। তরল ও পাউডার দুধ, চিজ, মার্গারিন,আইস ক্রিম এমনকি শ্যাম্পও বানায় তারা। আপাতত লন্ডন ও প্যারিসে উটের দুধ বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু করেছে ক্যামেলিসিয়াস। ধীরে ধীরে তারা বিশ্বের বিভিন্ন স্থানেই এসব পণ্য সরবরাহ করার পরিকল্পনা হাতে নিয়েছে।