News71.com
 International
 04 Sep 17, 11:15 AM
 211           
 0
 04 Sep 17, 11:15 AM

আর্জেন্টিনার জেলখানা থেকে মাদক সরবরাহকারী কবুতর আটক।।

আর্জেন্টিনার জেলখানা থেকে মাদক সরবরাহকারী কবুতর আটক।।

 


আন্তর্জাতিক ডেস্কঃ কবুতরের সাহায্যে অর্জেন্টিনার জেলখানাগুলোতে মাদক সরবরাহ করা হচ্ছে- এ রকম সন্দেহ বেশ কিছুদিন ধরেই পুলিশ করছিল। এ নিয়ে তারা তদন্তও শুরু করেছিল। এমতাবস্থায় সানতা রোসা শহরের কারাগারের ভেতরে হাতেনাতে ধরা পড়ে একটি মাদকবাহী কবুতর। এর আগেও এ বছরের গোঁড়ার দিকে কুয়েত ও ইরাকের সীমান্তে একটি কবুতরকে ধরা হয়। এই পাখিটির পিঠে ১৭৮টি নেশার বড়ি বাঁধা ছিলো।

পুলিশ সূত্রে খবর,একটি কবুতরকে জেলখানার ভেতরের মাঠে নামতে দেখে সন্দেহ হয় পুলিশের। গুলি করার পর কবুতরটির পিঠে বাঁধা একটি ব্যাগের ভেতর ৪৪টি ঘুমের বড়ি, সাড়ে সাত গ্রাম গাজা এবং একটি ইউএসবি ড্রাইভ পাওয়া যায়। জানা গেছে,গত কয়েক বছর ধরেই আর্জেন্টিনার জেলখানাগুলোকে সাবধান করা হচ্ছে যে পাচারকারীরা কবুতর ব্যবহার করে কয়েদিদের কাছে মাদক পাঠাচ্ছে। একেকটি প্রশিক্ষিত কবুতর দিনে মাদক নিয়ে ১৫ বার পর্যন্ত কারাগারে উড়ে যায়। এর আগে ২০১৩ সালেও একটি তদন্তের পর তিনজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ১৫টি কবুতর আটক করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন