News71.com
 International
 01 Dec 18, 04:34 AM
 144           
 0
 01 Dec 18, 04:34 AM

অন্তঃসত্ত্বাকে নিজের হেলিকপ্টারে হাসপাতালে পাঠালেন অরুনাচলের রাজ্যপাল।

অন্তঃসত্ত্বাকে নিজের হেলিকপ্টারে হাসপাতালে পাঠালেন অরুনাচলের রাজ্যপাল।

আন্তর্জাতিক ডেস্কঃ লাল বাতি লাগানো গাড়ি আগে যাবে,সে কারণে অনেক সময়ই ভুগতে হয়ে সাধারণ জনগণকে। অনেক সময় অ্যাম্বুল্যান্সও আটকে দেওয়া হয় পথের মাঝে। কিন্তু তারই ব্যতিক্রম ঘটালেন ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যপাল,অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়র বি ডি মিশ্র। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার। প্রসব বেদনায় কাতর এক অন্তঃসত্ত্বা নারীকে নিজের হেলিকপ্টারে করে দু শ কিলোমিটার দূরে ইটানগরের এক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বি ডি মিশ্র। পথিমধ্যে,তেজপুরে রিফিউয়েলিং এর জন্য দাঁড়িয়েছিল রাজ্যপালের হেলিকপ্টার। তাই সেখান থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারের ব্যবস্থা করেন রাজ্যপাল। ইটানগরে রাজভবনের হেলিপ্যাড থেকে অ্যাম্বুল্যান্সে করে ওইনোরীকে নিয়ে যাওয়া হয় হিমা হাসপাতালে।

ওই নারীর সঙ্গে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন বলে জানা গেছে। পুরো ব্যাপারটি তদারকি করেছেন রাজ্যপাল বি ডি মিশ্র। পাহাড়ি রাস্তায় তাওয়াং থেকে ইটানগর পৌঁছাতে অন্তত ১৫ ঘণ্টা লাগে। কিন্তু রাজ্যপালের তৎপরতায় মাত্র দুই ঘণ্টায় হাসপাতালে পৌঁছে যান আসন্নপ্রসবা ওই নারী। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে তাওয়াং এর এক এমএলএ র যোগাযোগের মাধ্যমে রাজ্যপাল মিশ্র জানতে পারেন ওই নারীর শারীরিক অবস্থার কথা। আগামী তিন দিন কোনো হেলিকপ্টার পাওয়া যাবে না। তখনই তিনি সিদ্ধান্ত নেন ওই নারী ও তার স্বামীকে নিজের হেলিকপ্টারে তোলার। তার সঙ্গে থাকা দু’জন কর্মকর্তাকে রেখে আসেন তাওয়াং এ। জানা গেছে,পরে ওই নারী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এবং তারা দু’জনেই সুস্থ রয়েছেন। খবর পেয়ে তাদের শুভেচ্ছাবার্তা পাঠান রাজ্যপাল বি ডি মিশ্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন