News71.com
 International
 12 Dec 18, 04:30 AM
 185           
 0
 12 Dec 18, 04:30 AM

ভারতের রাজস্থানে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস॥মুখ্যমন্ত্রী হচ্ছেন সচিন পাইলট  

ভারতের রাজস্থানে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস॥মুখ্যমন্ত্রী হচ্ছেন সচিন পাইলট   

আন্তর্জাতিক ডেস্কঃ ভোট গণনা এখনও চলছে৷ তবে রাজস্থানে চিত্রটা জলের মতো পরিস্কার৷ বিজেপিকে সরিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস৷ আসল লড়াই তো জেতা হয়ে গেল৷ এবার লাখ টাকার প্রশ্ন কে হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? তরুণ সচিন পাইলট৷ নাকি দু’বারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট? কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি৷ তার আগে উইকিপিডিয়াতে জানিয়ে দেওয়া হল রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম৷ রাজ্যের ১৪ তম মুখ্যমন্ত্রী সচিন পাইলট৷ প্রদেশ কংগ্রেস সভাপতির উইকিপিডিয়া পেজে সচিনকে বসুন্ধরা রাজের উত্তরসূরি বলে দাবি করা হয়েছে৷ পরে অবশ্য উইকিপিডিয়া ভুল সংশোধন করে নিয়েছে ৷

রাজস্থানের টঙ্ক কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রাহুল গান্ধীর যুব ব্রিগেডের তরুণ তুর্কি৷ তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করে ইয়নুস খানকে৷ বসুন্ধরা রাজে সরকারের পরিবহন মন্ত্রী ইয়নুস একমাত্র মুসলিম যাঁকে টিকিট দেয় বিজেপি৷ সেই ইয়নুস ৪১ বছর বয়সী সচিন পাইলটের কাছে ৫৪ হাজার ১৭৯ ভোটে ধরাশায়ী হন৷ অপরদিকে সর্দারপুরা কেন্দ্র থেকে ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন আরও এক মুখ্যমন্ত্রী পদের দাবিদার অশোক গেহলট৷ দু’বারে মুখ্যমন্ত্রী ও তিনবারের কেন্দ্রীয় মন্ত্রী গেহলট রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই পড়েন৷ তাই কার কাঁধে রাজস্থানের দায়িত্ব সপবেন রাহুল এই নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে৷ তার মাঝে উইকিপিডিয়াতে আগে থেকেই সচিনকে মুখ্যমন্ত্রী বানিয়ে আরও শোরগোল ফেলে দিয়েছে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন