News71.com
 International
 12 Dec 18, 04:59 AM
 199           
 0
 12 Dec 18, 04:59 AM

কে হচ্ছেন রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী ॥ সচিন নাকি গেহলট  

কে হচ্ছেন রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী ॥ সচিন নাকি গেহলট   

আন্তর্জাতিক ডেস্কঃ রানির পাঁচ বছরের শাসনকালের ইতি৷ বিধানসভা ভোটে বিজেপিকে সরিয়ে সংখ্যাগরিষ্ঠ দল রাহুল গান্ধীর কংগ্রেস৷ মসনদ দখলের ম্যাজিক ফিগার থেকে মাত্র এক আসন দূরে হাত শিবির৷ এই পরিস্থিতিতে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন সচিন পাইলট, অশোক গেহলটরা৷ দলীয় বৈঠকের মাধ্যমে আজ বুধবার মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা স্থির করবে কংগ্রেস ৷ সূত্রের খবর, আজ বুধবার বেলা ১১টা নাগাদ সব জয়ী কংগ্রেস প্রার্থীদের বৈঠক রয়েছে। ইতিমধ্যেই কে সি বেনুগোপালকে রাজ্যে পাঠিয়েছেন রাহুল গান্ধী। তিনি প্রত্যেক জয়ী প্রার্থীর মত নিয়ে হাইকম্যান্ডকে জানাবেন৷ সন্ধ্যায় আরও একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল৷ ভোটের ফলাফলে স্পষ্ট, রাজস্থানের ১৯৯টি বিধানসভা আসনের মধ্যে হাতের দখলে ৯৯৷ ৭৩টি পদ্ম শিবিরের দখলে৷ এছাড়া বহুজন সমাজবাদী পার্টি ৬টি আসনে জয় পেয়েছে৷ অন্যান্যরা ২১৷ ম্যাজিক ফিগার ছুঁতে যে একটি আসনের দরকার তা পেতে কংগ্রেসকে খুব একটা বেগ পেতে হবে না বলেই মনে করা হচ্ছে৷ ফলে মরু রাজ্যের ক্ষমতা দখল এখন স্রেফ সময়ের অপেক্ষা রাহুল এণ্ড কোম্প্যানির ৷

কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী? সচিন পাইলট, নাকি তিন বারের মুখ্যমন্ত্রী প্রবীণ অশোক গেহলট৷ তা নিয়ে জল্পনা তুঙ্গে৷ রাজ্য কংগ্রেসের ভার গেহলটের থেকে ছিঁনিয়ে তরুণ পাইলটকে দেওয়ায় কংগ্রেসের বিজয় রথ এগিয়েছে মসৃণ গতিতে৷ ভোটের বেশ কয়েক মাস আগে থেকেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছিল রাজস্থানে। ক্ষোভ ছিল মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিরুদ্ধেও৷ আর সেই হাওয়াকে কাজে লাগিয়ে বিকল্প হিসেবে জনগণের কাছে নিজেদের তুলে ধরেছিল কংগ্রেস। যার কৃতিত্ব দাবি করতে পারেন দলীয় নেতা সচিন পাইলট। তাই দলের গোষ্ঠীবাজি মিটিয়ে জোটবদ্ধ কংগ্রেসকে সর্বসম্মুখে এনে সুশাসন উপহারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কংগ্রেস সবাপতি রাহুল গান্ধীর সামনে ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন