
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে একটি দু'তলা বিশিষ্ট শপহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, অগ্নিকাণ্ডের আগে বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকলের প্রায় ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনের ভয়াবহতা বোঝাতে গিয়ে পুলিশ আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন এমনভাবে দগ্ধ হয়েছে যে, অনেককেই চেনা যাচ্ছে না। এই ঘটনা তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুইতলা ভবনের বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নি এবং উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর সবাই ছোটাছুটি শুরু করেছিলেন। ফলে ভবনের বেশ কয়েকটি স্থান থেকে নিহতদের উদ্ধার করা হয়েছে। ওই শপহাউজটি একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত।