News71.com
 International
 12 Dec 18, 11:19 AM
 241           
 0
 12 Dec 18, 11:19 AM

ভারতের মধ্যপ্রদেশে সরকার গঠন করছে কংগ্রেস॥ মায়াবতীর ও অখিলেশের নিঃশর্ত সমর্থন  

ভারতের মধ্যপ্রদেশে সরকার গঠন করছে কংগ্রেস॥ মায়াবতীর ও অখিলেশের নিঃশর্ত সমর্থন   

নিউজ ডেস্কঃ মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী ও সমাজবাদী পার্টি নেতা অখিলেশ। আজ বুধবার ভারতের রাজধানী দিল্লিতে সাংবাদিক সম্মেলনে ডেকে কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেন মায়াবতি ৷ সেই সঙ্গে জানিয়ে দেন দরকার পড়লে রাজস্থান ও ছত্তিশগড়েও রাহুলের কংগ্রেসকে সমর্থন জানাতে প্রস্তুত বসপা৷ ২৩০টি আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য চাই ১১৬টি আসন৷ ফল ঘোষণার পর জানা যায় কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১১৪টি আসন৷ বিজেপি থেমে গিয়েছে ১০৯ এ৷ অর্থাৎ মধ্যপ্রদেশে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে৷ এই পরিস্থিতিতে গোবলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে মায়াবতী ও নির্দল বিধায়কেরা বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল৷ কেননা মধ্যপ্রদেশে বিএসপি ও অন্যান্যরা মিলিয়ে মোট আটটি আসন পেয়েছে৷ যারমধ্যে নির্দলীয়ভাবে জয়লাভ করা ৪ জন বিধায়কের ৩জনই কংগ্রেসের বিদ্রাহী । তাই তাদের সমর্থন আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল কংগ্রেসের পক্ষে ।

অপরদিকে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি আসন দূরে ছিল৷ আর মাত্র দু’জন বিধায়কের সমর্থন জোগাড় করে নেওয়া এমন কোনও অসাধ্য কাজ ছিল না কংগ্রেসের কাছে৷ সূত্রের খবর কয়েকজন নির্দল বিধায়ক কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে৷ একটি আসন পাওয়া সমাজবাদী পার্টি কংগ্রেসকে সমর্থন করবে বলে জানিয়েছে৷ বাদ ছিলেন মায়াবতী৷ এই ফলাফলের পর মায়াবতী যে বিজেপিকে সমর্থন করবেন না এটা প্রত্যাশিত ছিলই৷ তিনি বিজেপি বিরোধী নেত্রী হিসবে পরিচিত৷ আবার কংগ্রেসের সঙ্গে বিশাল ভালো সম্পর্ক মায়ার এমনও নয়৷বিধানসভা ভোটের আগে আসনরফা নিয়ে মনোমালিন্যের জেরে বিজেপি বিরোধী জোট থেকে বেরিয়ে আসেন বসপা নেত্রী৷ এদিন সাংবাদিক সম্মেলনেও কংগ্রেসের প্রতি কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করেন মায়াবতী৷ জানান, কংগ্রেস একটা সময় অধিকাংশ রাজ্যে ক্ষমতায় ছিল৷ তা সত্ত্বেও মানুষের উন্নয়নে বিশেষ কিছুই করেনি৷ কংগ্রেস ঠিকমতো দেশ চালালে আজ বিজেপির কোনও অস্তিত্ব থাকত না৷ তবে এটাও ঠিক বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখাটা বেশি জরুরি৷ তাই কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত৷ মধ্যপ্রদেশ ছাড়াও প্রয়োজন পড়লে রাজস্থানেও কংগ্রেসের হাত ধরতে প্রস্তুত বসপা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন