News71.com
 International
 13 Dec 18, 05:06 AM
 283           
 0
 13 Dec 18, 05:06 AM

পাপুয়া নিউগিনিতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরীয় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ২ টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি দেশটির ৬৪ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে নামাতানাই এলাকায় আঘাত হানে। ভূ-কম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬৫ কিলোমিটর গভীরে। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কোনো ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন