News71.com
 International
 13 Dec 18, 05:07 AM
 210           
 0
 13 Dec 18, 05:07 AM

সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে তুরস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলে ইউফ্রেটিস নদীর পূ্র্ব দিকে কয়েক দিনের মধ্যেই সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। গতকাল বুধবার এই অভিযানের ঘোষণা দেন তিনি। কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এলাকাটিতে বর্তমানে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা করা হলেও মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু বানানো হবে না বলে জানিয়েছেন তিনি। তুরস্কের কাছে বিদ্রোহী হিসেবে চিহ্নিত কুর্দি বিদ্রোহী গ্রুপি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) ইউফ্রেটিস নদীর পূর্বদিকে আইএস বিরোধী লড়াই করছে। তাদের সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। ওই এলাকার মানবিজ শহর থেকে ওয়াইপিজি সদস্যদের সরাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তুরস্ক। তবে সম্প্রতি ওই চুক্তি বাস্তবায়নে দেরি করা হচ্ছে বরে অভিযোগ করে আঙ্কারা।

গতকাল বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, কয়েক দিনের মধ্যেই আমরা ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে থেকে বিচ্ছিন্নতাবাদীদের তাড়াতে অভিযান শুরু করবো। মার্কিন সেনারা কখনওই আমাদের লক্ষ্যবস্তু না। তিনি বলেন, এই পদক্ষেপ রাজনৈতিক সমাধানের পথ খুলতে এবং সহযোগিতা বহাল রাখার পথ উন্মুক্ত করবে। গত মাসে তুরস্ক বলে যে তারা চলতি বছরের শেষ নাগাদ মানবিজ শহর নিয়ে চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়। এই চুক্তি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলীয় সিরিয়ায় যৌথ টহল দেওয়ার কথা যুক্তরাষ্ট্র ও তুরস্কের। এ বছরের জানুয়ারিতে তুরস্ক ও আঙ্কারা সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি যৌথভাবে উত্তর সিরিয়ার আফরিনে অভিযান চালায়। ওই অঞ্চল থেকে কুর্দি বিদ্রোহীদের তাড়াতে অপারেশন ইউফ্রেটিস শীল্ড নামে এই অভিযান চালানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন