News71.com
 International
 13 Dec 18, 05:26 AM
 244           
 0
 13 Dec 18, 05:26 AM

ইরানকে চাপে রাখতে নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহীর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে চাপে রাখতে নতুন করে পারস্য উপসাগরে বিমানবাহীর যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র আবারও নতুন করে পারস্য উপসাগরে বিশাল এক বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। মার্কিন সামরিক আধিকারিকরা এমনটাই জানিয়েছেন। বিমানবাহী রণতরী ইউএসএস জন সি স্টেইনিস এবং তার সঙ্গে কয়েকটি যুদ্ধজাহাজ বর্তমানে ভারত মহাসগর পাড়ি দিচ্ছে। মনে করা হচ্ছে চলতি সপ্তাহের শেষ দিকে তা পারস্য উপসাগরে পৌঁছবে। এমনটাই খবর প্রকাশিত হয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে। অন্যদিকে, এই খবর যদি সত্যি হয় তাহলে গত আট মাসের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়ে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিল। গত দুই দশকের মধ্যে এটাই সবচেয়ে দীর্ঘসময় যখন পারস্য উপসাগরে আট মাস ধরে যুক্তরাষ্ট্রের কোনও বিমানবাহী যুদ্ধজাহাজ ছিল না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে নতুন করে ইরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা বাড়বে বলেই মনে করা হচ্ছে। মার্কিন সামরিক আধিকারিকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাবের সরাসরি জবাব দিতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। অবশ্য এই জাহাজ থেকে ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে চলমান সামরিক অভিযানে অংশ নিতে পারবে মার্কিন যুদ্ধ বিমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন