
আন্তর্জাতিক ডেস্কঃ একেবারে অবৈধ এবং বেআইনিভাবে এখনও বেশ কয়েকটি জায়গা দখল করে রেখেছে পাকিস্তান। আর সেই সমস্ত দখল করে রাখা ভারতের সব এলাকা পাকিস্তানকে এখনই খালি করতে হবে। ভারতের তরফে বারবার এমনটাই জানানো হয়েছে পাকিস্তানকে। এমনকি গত মাসেই এই বিষয়ে পাকিস্তানকে জানানো হয়েছে। এমনটাই জানানো হয়েছে মোদীর সরকারের তরফ থেকে। লোকসভায় এই বিষয়ে জানানো হয়েছে। গতকাল বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, এবিষয়ে নয়াদিল্লির দৃঢ় ও নৈতিক অবস্থান হল, গোটা জম্মু ও কাশ্মীর রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। লোকসভায় এক প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা আরও বলেন, জম্মু ও কাশ্মীরে ভারতের ৭৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। ১৯৬৩ সালের ২ মার্চ পাকিস্তান ও চীনের মধ্যে তথাকথিত সীমান্ত চুক্তি হয়েছিল। তার মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৫ হাজার ১৮০ বর্গ কিলোমিটার এলাকা চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। আমরা প্রতিনিয়ত ও বারংবার পাকিস্তানকে বলে আসছি, বেআইনিভাবে দখল করে রাখা ভারতের সব এলাকা খালি করতে হবে। সর্বশেষ পাকিস্তানের কাছে এই দাবি তোলা হয়েছে চলতি বছরের ৩০ নভেম্বর। পাকিস্তান জোর করে জম্মু ও কাশ্মীরের একটা অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে। শুধু তাই নয়, ডোকালাম ইস্যুতেও লোকসভায় প্রশ্ন রাখা হয় সরকারের কাছে। জানতে চাওয়া এখনও পর্যন্ত ডোকালামে কতবার চীনা অনুপ্রবেশ ঘটেছে। ডোকালাম ভুটানের অংশ। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবার কোনও রকম গতিবিধি নজরে এলে নিয়মিতভাবে সেই সেই চীনের কাছে তোলা হয়। সেনাবাহিনীর মাধ্যমে ও কূটনৈতিকভাবে।