News71.com
 International
 28 Dec 18, 05:38 AM
 166           
 0
 28 Dec 18, 05:38 AM

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা॥

যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা॥

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশটিতে সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন। এর আগে ১৭ বছর ধরে তালিকার শীর্ষ স্থানটি দখলে ছিল আরেক ফার্স্ট লেডি ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। এবার হিলারি আছেন তৃতীয় স্থানে ।প্রশংসিত নারীর তালিকায় শীর্ষ পাঁচে আছেন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ব্রিটিশ দ্বিতীয় এলিজাবেথ। এ নিয়ে ৫০ বছর ধরে তালিকার সেরা দশে নিজের স্থান নিশ্চিত করলেন রাণী। যুক্তরাষ্ট্রে সেরা প্রশংসিত পুরুষের তালিকায় শীর্ষে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ১১ বছর ধরে তিনি এ স্থান নিজের দখলে রেখেছেন। এরপরেই আছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, পোপ ফ্রান্সিস ও মাইক্রোসফট নির্বাহী বিল গেটস ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন