News71.com
 International
 28 Dec 18, 11:19 AM
 150           
 0
 28 Dec 18, 11:19 AM

গ্রীসে গির্জার বাইরে বোমা বিস্ফোরণ।।নিহত ৩

গ্রীসে গির্জার বাইরে বোমা বিস্ফোরণ।।নিহত ৩
আন্তর্জাতিক ডেস্কঃ গ্রীসের রাজধানী এথেন্সের কলোনাকি এলাকায় একটি গির্জার বাইরে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের ঘটা এই বিস্ফোরণে নিহতদের মধ্যে ১ জন পুলিশ সদস্য এবং গির্জার ২ তত্ত্বাবধায়ক রয়েছেন। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সেইন্ট ডিয়নাইসিয়স নামের যে গির্জার বাইরে বোমাটি বিস্ফোরণ হয়েছে সেটি গ্রীসের এক্সারচিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সেখানে প্রায়ই নৈরাজ্যের ঘটনা ঘটে। গির্জাটি খুলে দেয়ার কিছুক্ষণ আগে গ্রীসের স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোমাটি বিস্ফোরিত হয়। এই হামলার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রীসের এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহত হওয়া পুলিশ অফিসার গির্জার প্রবেশ মুখে একটি বক্স খুঁজে পায় এবং সেটি ছিল খব অদ্ভুত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন