News71.com
 International
 28 Dec 18, 03:42 PM
 210           
 0
 28 Dec 18, 03:42 PM

ভারতে শিশুদের যৌন নিপীড়নে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড  

ভারতে শিশুদের যৌন নিপীড়নে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে আরো কড়া হলো শিশুদের যৌন নির্যাতন বিরোধী আইন। শিশুদের যৌন নির্যাতনের ঘটনায় এবার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যদণ্ড। সংশ্লিষ্ট আইনে মৃত্যুদণ্ডকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে। অপরাধ গুরুতর হলে এবার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া যাবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ শুক্রবার এ কথা জানিয়ে বলেন, যৌন নির্যাতনের হাত থেকে আমাদের দেশের শিশুদের রক্ষা করতে হবে। সে কারণে যৌন নির্যাতন থেকে শিশুদের নিরাপত্তা আইন সংশোধন করা হয়েছে। সেই সংশোধনীর প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে।

২০১২ সালে নির্ভয়া কাণ্ডের পর চালু হয় এই আইন। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী, সে দেশে শিশুর (১৮ বছর বয়সের কম) সংখ্যা ৪৭ কোটি ২০ লাখ। তার মধ্যে কন্যা শিশুর সংখ্যা ২২ কোটি ৫০ লাখ। জাতিসংঘের শিশু অধিকার রক্ষা সম্মেলনে স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারতে ওই আইন আরো কঠোর হোক, এমন দাবি ছিল বহু দিনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন