
আন্তর্জাতিক ডেস্কঃ উৎসবের মৌসুমে শহরে মধুচক্রের পর্দা ফাঁস করলেন লালবাজারের গোয়েন্দারা। পুরুষ ও মহিলা মিলিয়ে গ্রেফতার ৭। ধরা পড়েছেন ম্যাসাজ পার্লারের ম্যানেজারও। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ফুলবাগান এলাকায়। বড়দিন থেকেই তাপমাত্রা নিম্মমুখী। বর্ষশেষে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা শহরবাসীর। কলকাতায় এখন উৎসবের আমেজ। আর এই সময়ে ‘নিষিদ্ধ’ যৌনতার স্বাদ নিতে চান অনেকেই ।
সত্যি কথা বলতে, এখন তো আর শহরের নির্দিষ্ট কয়েকটি জায়গায় দেহব্যবসা সীমাবদ্ধ নেই। বরং অভিজাত এলাকায়ও মধুচক্র চলছে রমরমা, চাহিদা বেড়েছে এসকর্ট সার্ভিসের। অনেক জায়গায় আবার ম্যাসাজ পার্লার কিংবা স্পা-র আড়ালেও চলে ‘অন্য’ব্যবসা। ঠিক যেমনটা চলছিল ফুলবাগানের ভিআইপি মার্কেটের পাশে একটি বহুতল ভবনে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যাবেলায় হাতেনাতে ৭জনকে ধরে ফেললেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতদের মধ্যে পুরুষ যেমন আছে, তেমনি আছে মহিলারাও ।
তদন্তকারীরা জানিয়েছেন, পুলিশের চোখে ধুলো দিতে ফুলবাগানের ওই বহুতলে ম্যাসাজ পার্লার ও স্পা-র ব্যবসা ফেঁদেছিল কয়েকজন যুবক। কিন্তু আসলে চলত মধুচক্র। গোপন খবর পৌঁছায় লালবাজারে। গতকাল শুক্রবার সন্ধ্যায় খদ্দের সেজে অভিযান চালান গোয়েন্দারা। হাতেনাতে ধরা পড়ে যায় ওই ম্যাসেজ পার্লারের ম্যানেজারসহ সাতজন। এমনকি, বর্ষশেষ উপলক্ষে ওই ম্যাসাজ পার্লার ও স্পা-এ বিশেষ ছাড়েরও ব্যবস্থা ছিল বলে জানা গেছে ।