
আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়া দেশ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আজ শনিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ২ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ।