News71.com
 International
 19 Jan 19, 12:55 PM
 224           
 0
 19 Jan 19, 12:55 PM

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর চাপে পড়ে জাতিসঙ্ঘের দারস্থ হলেন পাক প্রধানমন্ত্রী॥  

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর চাপে পড়ে জাতিসঙ্ঘের দারস্থ হলেন পাক প্রধানমন্ত্রী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহে ভারতীয় কাশ্মিরে বেশ কয়েকবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গোলগুলি করে পাকিস্তান সেনা।ভারতও ছাড়ার পাত্র নয়। যোগ্য জবাবে গত পরশু ভারতীয় বাহিনী সীমান্ত অভিযান চালিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি বাঙ্কার ধংস করে। ভারতীয় সেনার এই সফল সার্জিক্যাল স্ট্রাইকে কোন ক্ষতি না হলেও মারা পড়েন বেশ কয়েকজন পাকসেনা। আর ভারতের এই ছোট্ট অভিযানেই পাকিস্তানের রাতের ঘুম হারাম।ভারত আরও বড় ধরনের ব্যবস্থা গ্রহনের আগেই ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে একটি কমিটি গঠন করার জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একইসাথে কাশ্মির সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদ থেকে ইতোঃপূর্বে প্রণীত প্রস্তাব বাস্তবায়নে ভারতকে চাপ দিতেও জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার জাতিসঙ্ঘ সারারণ পরিষদের সভাপতি মারিয়া এসপিনোসার সাথে সাক্ষাৎকালে এই আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উল্লেখ্য জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া এসপিনোসা পাঁচদিনের সরকারি সফরে এখন পাকিস্তানে অবস্থান করছেন। ২০১০ সালের পর এই প্রথম জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের কোনো সভাপতি পাকিস্তান সফর করছেন। পাশাপাশি গত বছরের সেপ্টেম্বর মাসে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে পাকিস্তান সফরে আসেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানানো হয়েছে,বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরে দেশটির প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর হাতে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং গত বছরের জুন মাসে কাশ্মিরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কতৃক প্রকাশিত একটি প্রতিবেদন তুলে দেন। পাশাপাশি কাশ্মিরে ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করতে জরুরীভাবে একটি তদন্ত কমিটি গঠন করতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানান তিনি। ২০১৮ সালের জুন মাসে প্রকাশিত প্রতিবেদনে ভারত অধিকৃত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠনের সুপারিশ করে জাতিসঙ্ঘ মানিবাধিকার কমিশন।প্ররোচনামূলক বিতর্কিত আইনের দোহাই দিয়ে বাক-স্বাধীনতা হরণের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে নিজের ভূমিকা পালন করতে মারিয়া এসপিনোসার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ইমরান খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন