News71.com
 International
 28 Jan 19, 05:39 AM
 189           
 0
 28 Jan 19, 05:39 AM

চীনে অবসরপ্রাপ্ত সেনাদের বিক্ষোভ, ১৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ॥  

চীনে অবসরপ্রাপ্ত সেনাদের বিক্ষোভ, ১৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আরো বিক্ষোভের উদ্যোগ নিলে সে আয়োজন পণ্ড করে দিয়েছে দেশটির সরকার। সে সঙ্গে ১৯ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে প্রশাসন। গত বছরের জুন মাসে ঝেনজিয়াং অথবা অক্টোবরে পূর্বাঞ্চলীয় পিংডু নগরীতে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করতে লোক জড়ো করা এবং ইচ্ছাকৃতভাবে হামলার অভিযোগে ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। ওই সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, বয়স্ক সাবেক সৈন্যরা অধিকতর পেনশন দাবি করায় তাদের মারধরের প্রতিবাদে ঝেনজিয়াংয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চীনের সাবেক সৈন্যদের দীর্ঘকালীন বঞ্চনার কথা তুলে ধরা হয়।

বিষয়টি দেশটির কমিউনিস্ট নেতৃবৃন্দের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠে। চীনা কর্তৃপক্ষ জনগণের প্রতিবাদ সহ্য করে না বললেই চলে। তবে পিপলস লিবারেশন আর্মির অবসরপ্রাপ্ত সৈন্যদেরকে বীর হিসেবে শ্রদ্ধা করা হয়। তাই কয়েকদিন ধরে ঝেনজিয়াংয়ে তাদের বিক্ষোভে বাধা দেয়া হয়নি। পরে পুলিশের বাধায় বিক্ষোভ পন্ড হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ঝেনজিয়াং বিক্ষোভে ১ হাজারের বেশি লোককে নগর সরকারের সামনে জড়ো করা এবং পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সাথে সহিংস সংঘর্ষে জড়িয়ে পরার জন্য ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। পিংডুতে ১০ জনের বিরুদ্ধে সাবেক সেনাকর্মকর্তাদের বিক্ষোভের আয়োজন, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙ্গচুর ও সরকারি কর্মকান্ডে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন