News71.com
 International
 28 Jan 19, 05:57 AM
 422           
 0
 28 Jan 19, 05:57 AM

আরব আমিরাতে ৪ পরমাণু চুল্লি তৈরি করছে ইরান॥

আরব আমিরাতে ৪ পরমাণু চুল্লি তৈরি করছে ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে নির্মিত হচ্ছে চারটি পরমাণু চুল্লি। আর এসব চুল্লির নিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকাল রবিবার এক সংবাদ সংস্থা ইরনায় দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু বিশেষজ্ঞ আলি আকবর সালেহি এসব কথা বলেছেন। ইরানি ও বিদেশি প্রযুক্তিগত বিশেষজ্ঞরা পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া দেখতে ইরান প্রস্তুত, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর। তিনি বলেন, সম্প্রতি আরব দেশগুলো পরমাণু চুল্লি স্থাপন করেছে। ওইসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ প্রয়োজন রয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর পারমানিবক চুল্লির নিরাপত্তার জন্য টেকনিক্যাল কমিটিকে প্রস্তাব দিয়েছে ইরান। তারা পারমাণবিক চুল্লি প্রযুক্তিগতভাবে বসিয়ে দেবে। এ বিশেষজ্ঞ বলেন আরব দেশগুলোতে পরমাণু অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। পারস্য উপসাগরীয় আবরদেশগুলো নেমেছে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন