News71.com
 International
 29 Jan 19, 01:12 PM
 164           
 0
 29 Jan 19, 01:12 PM

কালো টাকার মালিকরাই মমতার আঁকা ছবি কোটি টাকায় কেনেন॥বিজেপিনেতা অমিত শাহ  

কালো টাকার মালিকরাই মমতার আঁকা ছবি কোটি টাকায় কেনেন॥বিজেপিনেতা অমিত শাহ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে জনসভায় বিজেপি সভাপতি অমিত শাহ আবারো নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার পাশাপাশি বাংলার সরকার বদলানোর দাবি জানিয়েছেন। তিনি আরো বলেছেন, বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ বন্ধের গ্যারান্টি দিচ্ছি।অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাংক। তাই তৃণমূল অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না। কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম বদলে নিজের নামে চালাচ্ছেন মমতা ব্যানার্জি।

মমতার আঁকা ছবি কোটি টাকা দিয়ে কালো টাকার মালিকেরা কেনেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, মোদির স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা বলে চালানো হচ্ছে। মোদির বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পকে কন্যাশ্রী নামে চালানো হচ্ছে। অমিত শাহ আরো বলেন, এডিএম, ডিএমদের যেভাবে বদলি করছেন, তাতে এমন দিন আসবে, যেদিন বাংলায় আর কোনো ডিএমই থাকবেন না। যত আটকানোর চেষ্টা হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা তত বেশি করে গ্রামে গ্রামে গিয়ে পদ্মফুলের বার্তা পৌঁছে দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন