News71.com
 International
 29 Jan 19, 04:35 PM
 228           
 0
 29 Jan 19, 04:35 PM

প্রাপ্তবয়স্কদের জন্য ফ্লাশেবল ডায়াপার আনছে জাপান।।

প্রাপ্তবয়স্কদের জন্য ফ্লাশেবল ডায়াপার আনছে জাপান।।

আন্তর্জাতিক ডেস্কঃ ডায়াপার শুধুই বাচ্চাদের জন্যই নয় কাজে লাগতে পারে প্রাপ্তবয়স্কদেরও। নানা অসুখ কিংবা বার্ধক্যজনিত কারণে এই ডায়াপার অত্যন্ত জরুরি। পরিবেশ দূষণ রোধে তাই এবার প্রাপ্তবয়ষ্কদের জন্য ফ্লাশেবল ডায়াপার তৈরি করেছে জাপান। তবে এই ডায়াপার বাচ্চাদের জন্য নয় ব্যবহার করতে পারবে শুধু প্রাপ্তবয়ষ্করা। এই ডায়াপারের বর্জ্য নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছে রোড ম্যাপও। জাপানে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সংখ্যা ক্রমেই বাড়ছে। নাগরিকদের পরিসংখ্যান বলছে, দেশের ৩৩ শতাংশ মানুষের বয়স ৬০ বছরের বেশি। তাছাড়া ২৫ দশমিক ৯ শতাংশের বয়স ৬৫ বছরের উপরে, ১২ দশমিক ৫ শতাংশের ৭০ এর উপরে। আর তাই বয়ষ্কদের জন্য এই ডায়াপার ভাবনা। বয়সের তফাৎ জাপানের একটি বড় সমস্যা। তাই দেশটিতে নার্সদেরকে কাজ থেকে মুক্তি দেয়ার কথা মাথায় রেখেই ডায়াপারের ভাবনা জাপান সরকারের। এ ধরনের ডায়াপার তৈরি হলে জাপানের কাগজ কলগু চাহিদা বাড়বে।

উইনিচার্ম জাপানের সবচেয়ে বড় ডায়াপার প্রস্তুতকারী সংস্থা। ২০১১ সাল থেকেই এই পরীক্ষামূলক ডায়াপার বাজারে আসার পরই প্রায় এক লাখ ২ হাজার ৮০৩ কোটি টাকার ব্যবসা করেছিল গোটা বিশ্বে। তবে তা ফ্লাশেবল ছিল না। জাপান সরকারের একটি পরিসংখ্যান বলছে, প্রতিদিন ২০ জন বৃদ্ধ নাগরিক প্রায় ২৪ গ্যালন দূষিত বর্জ্য ও দুর্গন্ধযুক্ত ডায়াপার ডাস্টবিনে ফেলে দেন। যার মধ্যে ৮০ শতাংশই তরল। কিন্তু এর ফলে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে। সেই ভাবনা থেকেই ফ্লাশেবল অ্যাডাল্ট ডায়াপারের উৎপাদন শুরু। ডায়াপারের থেকে বিশেষ পদ্ধতিতে আলাদা করা হয় বর্জ্য। একটি যন্ত্র ডায়াপারের মধ্যে থাকা পদার্থগুলিকে আলাদা করে, অন্য যন্ত্রটি ব্যবহৃত ডায়াপার গুঁড়ো করে, ফ্লাশ করে দেয় বর্জ্যগুলি। দুটি অংশ আলাদা হয় যায় কমোডেই। তাই ফ্লাশেবল অ্যাডাল্ট ডায়াপারের ভাবনা। বেসরকারি বেশ কিছু ডায়াপার প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, ২০২১ সালে এই ফ্লাশেবল অ্যাডাল্ট ডায়াপার পুরোপুরি ভাবে বৈশ্বিক বাজারে আসার কথা। তখন নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা হবে না। মার্কেটিং রিসার্চ সংস্থা ইউরোমনিটর জানিয়েছে, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ৪৮ শতাংশ বিক্রি বেড়েছে এই ডায়াপারের। ফ্লাশেবল ডায়াপারের জন্য এবার জাপানে ‘ইন্ডাস্ট্রিয়াল বুম’ হতে চলেছে বলে মনে করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন