
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে একটি ছয়তলা ভবন ধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন। গতকাল বুধবার কারাতাল জেলার ওই ভবনটি ঠিক কি কারণে ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা অবস্থান করছেন। ইস্তানবুলের গভর্রর আলি ইয়ারলিকায়া ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। ওই ভবনে মোট ১২টি অ্যাপার্টমেন্টে ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ধসে পড়ার সময় অনেকেই ভবনে ছিলেন। ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকারী বাহিনী।