News71.com
 International
 07 Feb 19, 11:17 AM
 171           
 0
 07 Feb 19, 11:17 AM

ঋতুমতি নারীদের নিয়ে সিদ্ধান্ত পাল্টালো ভারতের শবরীমালা মন্দির কর্তৃপক্ষ।।  

ঋতুমতি নারীদের নিয়ে সিদ্ধান্ত পাল্টালো ভারতের শবরীমালা মন্দির কর্তৃপক্ষ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ঋতুমতী নারী প্রবেশ করা যাবেনা শতবর্ষের এই রীতি থেকে সরে আসল ভারতের কেরালার শবরীমালা মন্দির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে এখন থেকে সব বয়সের নারীরা মন্দিরে ঢুকতে পারবে। এতদিন কেরালার ঐতিহ্যবাহী শবরীমালা মন্দিরের পরিচালন কর্তৃপক্ষ ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ডের অবস্থান ছিল অত্যন্ত কঠোর। এর আগে সুপ্রিম কোর্ট যখন তার ঐতিহাসিক রায়ে বলেছিল, ভারতের সংবিধান অনুযায়ী মন্দিরে ঢোকা সব নারীদের গণতান্ত্রিক অধিকার, তখন মন্দির বোর্ডই বলেছিল, শবরীমালা মন্দিরের দেবতা আয়াপ্পান চিরকুমার। যে বয়সের নারীরা রজঃস্বলা, তারা তার কাছে গেলে দেবতা বিচলিত হতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য ৬৫টি রিভিউ পিটিশনও দাখিল করা হয়েছিল।


গতকাল বুধবার পাঁচ জন বিচারপতির ডিভিশন বেঞ্চে তারই শুনানির শুরুতে পুরো ইউ টার্ন করে বোর্ড বলল, তারা সব পিটিশন তুলে নিয়ে শীর্ষ আদালতের মূল নির্দেশ মেনে মন্দিরে সব বয়সের মহিলাদের ঢুকতে দিতে রাজি। সব ভক্তদের এই ব্যবস্থা ভালো ভাবে মেনে নিতেও আর্জি জানিয়েছে বোর্ড। তাদের এই আকস্মিক মত বদলের কারণ জানা যায়নি। প্রসঙ্গত, এই শবরীমালা মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশের দাবিতে প্রায় ১০ হাজার নারী গত জানুয়ারিতে ৬২০ কিলোমিটারের একটি মানববন্ধন আয়োজন করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন