News71.com
 International
 08 Feb 19, 01:50 PM
 208           
 0
 08 Feb 19, 01:50 PM

পশ্চিমবঙ্গের কাঁথিতে তান্ডবের ঘটনায় অভিযুক্ত বিজেপিনেতা আনিসুর রহমান কলকাতায় আটক॥  

পশ্চিমবঙ্গের কাঁথিতে তান্ডবের ঘটনায় অভিযুক্ত বিজেপিনেতা আনিসুর রহমান কলকাতায় আটক॥   

আন্তর্জাতিকক ডেস্কঃ কাঁথি কান্ডের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দমদম বিমান বন্দর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে বিজেপি নেতা আনিসুর রহমান ও তার এক সাথী কৌশিক পণ্ডাকে। ধৃতদের আজ শুক্রবার আদালতে নিয়ে যাওয়ার আগে কাঁথি থানার সামনে ভীড় জমায় বিজেপির কর্মী সমর্থকরা। এদিন পাঁশকুড়ার বিজেপি নেতা ধৃত আনিসুর রহমানকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলীরা। আজ শুক্রবার কাঁথি থানা থেকে আনিসুরকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনেই বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার এয়ারপোর্ট গেট থেকে জেলা পুলিশের বিশেষ বাহিনী গ্রেফতার করেছিল আনিসুরকে।


উল্লেখ্য কাঁথিতে অমিত শাহর সভার দিন তাণ্ডব চালানোর অভিযোগ ছিল আনিসুরের বিরুদ্ধে। আনিসুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুলিশ। পাঁশকুড়ায় তার বাড়িতে হানা দিয়েও পুলিশ ধরতে ব্যর্থ হয়েছিল। তার পর দমদম বিমান বন্দর সূত্রে পাওয়া খবর অনুসারে জেলা পুলিশ গিয়ে আনিসুর ও তার এক সঙ্গীকে গ্রেফতার করে। কাঁথিতে অমিত শাহের সভা শেষ হওয়ার পর গাড়ি ভাঙচুর, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও বাইকে আগুন সহ এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের পর একাধিকবার পুলিশ এলাকায় হানা দিলে এই অভিযুক্ত সুযোগ বুঝে পালিয়ে যায়। শেষমেষ গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন