News71.com
 International
 06 Mar 19, 12:46 PM
 141           
 0
 06 Mar 19, 12:46 PM

স্ত্রীকে পরিত্যাগ করায় ৪৫ জন অনাবাসী ভারতীয়ের পাসপোর্ট বাতিল॥  

স্ত্রীকে পরিত্যাগ করায় ৪৫ জন অনাবাসী ভারতীয়ের পাসপোর্ট বাতিল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সরকারের পক্ষ থেকে ৪৫জন অনাবাসী ভারতীয়ের পাসপোর্ট বাতিল করা হয়েছে কারণ এরা তাদের স্ত্রীকে পরিত্যাগ করেছে৷ নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী একথা জানিয়েছেন৷ অনাবাসীকে বিয়ে করার পর স্ত্রীকে ছেড়ে যেসব স্বামীরা পালিয়েছেন তাদের ধরতে ইন্ট্রিগ্রেটেড নোডাল এজেন্সি লুক আউট সার্কুলার ইস্যু করে এবং ৪৫টি পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে বিদেশ মন্ত্রক বলে জানিয়েছে শ্রীমতী গান্ধী৷ এই এজেন্সি চেয়ার পার্সন হলে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের সচিব রাকেশ শ্রীবাস্তব৷

মানেকা গান্ধী জানান, সরকার রাজ্যসভায় পেশ করেছে একটি বিল যার মাধ্যমে অনাবাসী স্বামীদের দ্বারা পরিত্যক্ষতা নারীদের সুবিচার দেওয়া যায় কিন্তু উদ্বেগ প্রকাশ করেন কারণ ওই বিল এখনও সংসদের উচ্চ কক্ষে ঝুলে রয়েছে৷ ওই বিলের মাধ্যমে পরিকল্পনা করা হয়েছে পাসপোর্ট আইন ১৯৬৭ সংশোধন করে অনাবাসী ভারতীয়ের সঙ্গে বিয়ে নথিভুক্ত করা এবং ফৌজদারি বিধির ১৯৭৩এর কার্যপ্রক্রিয়া সংশোধন করা৷ এই বিলটির জন্য বিদেশ মন্ত্রক, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন মন্ত্রক যৌথভাবে উদ্যোগ নেয়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন