
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের ব্যাখ্যা চেয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ফিলিপাইন সফররত মাহাথির মোহাম্মদ আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে একটি সাক্ষাতকারে দেন। সেখানেই মাহাথির এ ব্যাখ্যা চান। মাহাথির বলেন, যদি সেখানে কোন বাধা নিষেধ না থাকে তাহলে চীনের মালিকানার দাবি আমাদের তেমন ক্ষতি করবেনা। দক্ষিণ চীন সাগর নিয়ে মালয়েশিয়া, ফিলিপাইন, চীন এবং আরো তিনটি দেশের সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিরোধ চলছে। চীন জানিয়ে দিয়েছে তারা দক্ষিণ চীন সাগরের এক ইঞ্চি পানি ছাড়বে না। এদিকে চীনকে ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়ই নৌ অভিযান চালায়।