News71.com
 International
 08 Mar 19, 07:26 AM
 140           
 0
 08 Mar 19, 07:26 AM

আইপিএস রাজীব কুমারকে দেয়া বাড়তি দায়িত্ব প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার॥

আইপিএস রাজীব কুমারকে দেয়া বাড়তি দায়িত্ব প্রত্যাহার করল পশ্চিমবঙ্গ সরকার॥

আন্তর্জাতিক ডেস্কঃ কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে বাড়তি দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি নিয়ে বলা হয়েছিল তাঁকে রাজ্যের ইকোনমিক অফেন্সেস এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে৷ এবার সেই বিজ্ঞপ্তি স্থগিত করে দিল রাজ্য সরকার৷ গতকাল বুধবার পশ্চিমবঙ্গ সরকারের হোম ও পার্বত্য বিষয়ক বিভাগ পুলিশ সার্ভিস সেল একটি বিজ্ঞপ্তি জারি করে, তাতে উল্লেখ করা হয়েছে এডিজি ও আইজিপি সিআইডি রাজীব কুমারকে রাজ্যের ইকোনমিক অফেন্সেস এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল তা বর্তমানে স্থগিত রাখা হল৷

প্রসঙ্গত, সারদা মামলায় আদালতের নির্দেশে সম্প্রতি শিলং এ রাজীব কুমারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ম্যারাথন জেরার পরেই লালবাজারের মায়া ত্যাগ করেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ট আইপিএস রাজীব কুমার৷ তাঁর স্থানে কলকাতা পুলিশ কমিশনার হয়েছেন আইপিএস অনুজ কুমার। রাজীবকে পাঠানো হয়েছে এডিজি ও আইজিপি সিআইডি পদে৷ সিবিআই জেরার পর কলকাতা ফিরে আইপিএস রাজীব কুমার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছিলেন, আজ থেকে ৬ বছর আগে আমি যখন বিচারের আশায় ঘুরে বেড়িয়েছিলাম, তখন রাজীব কুমারের কষ্ট হয়নি। কিন্তু আজ রাজীব কুমারের জেরা হচ্ছে দেখে আমার কষ্ট হচ্ছে।তাঁর কথায়, একজন আইপিএস অফিসারকে ঘণ্টার পর ঘণ্টার একই বিষয় নিয়ে গোয়েন্দারা প্রশ্ন করে যাচ্ছেন, সেটা বেশ কষ্টের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন