News71.com
 International
 08 Mar 19, 07:53 AM
 266           
 0
 08 Mar 19, 07:53 AM

পাকিস্তানে এখনও কমপক্ষে ২২টি জঙ্গি প্রশিক্ষণ শিবির রয়েছে॥ ভারতীয় কর্মকর্তার তথ্য  

পাকিস্তানে এখনও কমপক্ষে ২২টি জঙ্গি প্রশিক্ষণ শিবির রয়েছে॥ ভারতীয় কর্মকর্তার তথ্য   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে কমপক্ষে ২২টি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে । আর এ সব প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে ৯টি জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তা জানান, যদি পাকিস্তানে থাকা জঙ্গিরা সীমান্ত ভেদ করে ভারতে হামলা চালায় তাহলে দিল্লীর পক্ষ থেকে আবারো ব্যবস্থা নেয়া হবে। পাকিস্তান সন্ত্রাসের কেন্দ্র এবং দেশটিকে সন্ত্রাসের বিরুদ্ধে প্রমাণসাধ্য এবং বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত,গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামা জেলার অবন্তিপুরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) গাড়ি লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় ৪৫ জওয়ান নিহত হন। এ ঘটনার পর হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-এ-মোহাম্মদ। এই জেরে গত মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বোমা হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী। ভারত দাবি করে বিমান হামলায় জইশ-ই-মোহাম্মদের ৩৫০ নিহত হয়েছেন। তবে পাকিস্তান দাবি করে ভারত তাদের দেশে হামলা চালিয়ে গাছ ভাঙ্গা ছাড়া আর কিছুই করতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন