News71.com
 International
 09 Mar 19, 07:59 AM
 236           
 0
 09 Mar 19, 07:59 AM

কাশ্মীরে নিজ বাড়ি থেকে এক ভারতীয় সেনা সদস্যকে অপহরন॥  

কাশ্মীরে নিজ বাড়ি থেকে এক ভারতীয় সেনা সদস্যকে অপহরন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে নিজ বাড়ি থেকে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে তুলে নিয়ে গেছে জঙ্গিরা। মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই ব্যক্তি ছুটিতে জম্মু-কাশ্মিরের বাদগাম জেলায় নিজের বাড়িতে এসে গতকাল শুক্রবার সন্ধ্যায় অপহরণের শিকার হন। অপহৃত সেনার খোঁজে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে। জানা গেছে, মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই সেনা জওয়ান এক মাসের ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন। ভারতীয় সেনাবাহিনীতে রাইফেলম্যান হিসেবে কাজ করেন তিনি। গত ২৬ ফেব্রুয়ারি বাড়ি আসেন ইয়াসিন। গতকাল শুক্রবার সন্ধ্যাবেলা সশস্ত্র ব্যক্তিরা বাড়িতে আচমকা হানা দিয়ে তাকে তুলে নিয়ে যায়।

গত মাসে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর গোটা কাশ্মীর উপত্যকাজুড়েই যখন নিরাপত্তার তীব্র কড়াকড়ি চলছে, তখন এই ঘটনা উত্তেজনা আরও বাড়াল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, গত বছর জুন মাসে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের এক রাইফেলম্যান ঔরঙ্গজেবকে পুলওয়ামা থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। গুলি করে মেরে ফেলা হয়েছিল তাকে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর দুই পুলিশকর্মী এবং একজন সিআরপিএফ জওয়ানকেও একইভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন