News71.com
 International
 15 Mar 19, 01:58 PM
 182           
 0
 15 Mar 19, 01:58 PM

জঙ্গিনেতা মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত ফ্রান্সের॥  

জঙ্গিনেতা মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত ফ্রান্সের॥   

আন্তর্জাতিক ডেস্ক: চিনের ভরসা কোনওরকমে আন্তর্জাতিক জঙ্গির তকমা এড়িয়েছেন মাসুদ আজহার। কিন্তু তাতেও যে তার নিস্তার নেই, তা স্পষ্ট হল আজ শুক্রবার। এবার জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ফ্রান্স।তারা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট ওই জঙ্গি সংগঠনের প্রধান মাসুদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করবে। শুক্রবার ফরাসি সরকারের একটি যৌথ বিবৃতি এই বিষয়টি জানা গিয়েছে। ওই যৌথ বিবৃতিটি দেওয়া হয়েছে ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক, অর্থমন্ত্রক ও বিদেশ মন্ত্রকের তরফে।তবে এখানেই থেমে থাকতে নারাজ ফ্রান্স। বরং মাসুদের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করতে চায় এমানুয়েল মাঁকড়ের সরকার। তারা চায়, ইউরোপীয় ইউনিয়নের জঙ্গিদের তালিকায় নাম উঠুক মাসুদের। এ নিয়ে তারা ইউরোপীয় ইউনিয়নে আলোচনাও করবে।

উল্লেখ্য এর আগে ভারতে জঙ্গি তৎপরতা চালাতে দিয়ে ধরা পড়েন মাসুদ আজহার। ভারতের মাটিতেই শুরু হয় তার বিচারের কাজ। এসময় মাসুদ আজহারকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে তার সহযোগীরা। পরে এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীদের পণবন্দি করে ১৯৯৯ সালে মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল তালিবানরা। তার পর থেকে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছে। পাকিস্তান সরকারের মদতেই চলছে তার জঙ্গি কার্যকলাপ। ভারত একাধিকবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও গুরুত্বই দেয়নি পাকিস্তান। আর বারবার তার ফল ভুগতে হয়েছে ভারতকে।

গত কয়েকবছরে একাধিকবার ভারতের অভ্যন্তরে জঙ্গিহানা ঘটিয়েছে জইশ।যার সাম্প্রতিকতম উদাহরণ পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানের বহরে হামলা। গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় এই জঙ্গি হামলা হয়। এই হামলার শহিদ হন ৪০ জওয়ান। তারই পালটা পাকিস্তানের বালাকোটে জইশের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। গুডিয়ে দেয়া হয় জৈশের প্রশিক্ষন ক্যাম্পসহ একাধিক শক্ত জঙ্গি ঘাঁটি । এই হামলায় ভারত প্রায় ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে। এই ঘটনার পর থেকে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি উঠে । বুধবার এ নিয়ে বৈঠক হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। যদিও সেখানে চিনের বাধায় মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করা সম্ভব হয়নি।তবে এ নিয়ে বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে চিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন