News71.com
 International
 21 Mar 19, 07:18 AM
 205           
 0
 21 Mar 19, 07:18 AM

পাকিস্তান সফরে যাচ্ছেন মায়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ।।

পাকিস্তান সফরে যাচ্ছেন মায়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পাকিস্তান সফরে যাচ্ছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার পাকিস্তানে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন তথ্য জানিয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাহাথিরের পাকিস্তান সফরে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। ব্যবসায়িক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্কে দুই দেশের জনগণের স্বার্থকে কেন্দ্র করেই আলোচনা হবে। এদিকে শনিবার তিনি পাকিস্তান দিবসের প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সময় ব্যবসায়ীসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার সঙ্গে থাকবেন।


সফরকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। বিভিন্ন শিল্প কারখানার প্রধান নির্বাহীদের একটি গোলটেবিল বৈঠকে উপস্থিত থাকবেন দুই প্রধানমন্ত্রী। পাকিস্তানের অটোমোবাইল ও টেলিযোগাযোগ খাতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগ প্রত্যাশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন