News71.com
 International
 22 Mar 19, 02:02 PM
 118           
 0
 22 Mar 19, 02:02 PM

লোকসভা নির্বাচনের প্রার্থী নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপিতে বিদ্রোহ

লোকসভা নির্বাচনের প্রার্থী নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপিতে বিদ্রোহ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে পশ্চিমবঙ্গে দলটির মধ্যে তীব্র বিবাদ শুরু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নির্বাচনি কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৮টি কেন্দ্রের প্রার্থীর নাম চূড়ান্ত হয়।পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে কুচবিহারে একযোগে পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন জেলার বহু বিজেপি নেতা। কুচবিহারে বিজেপি প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণার পরেই দলীয় দফতরে বিক্ষোভ শুরু করেন কর্মী-সমর্থকের একাংশ। ‘দিনহাটার স্মাগলারকে একটিও ভোট নয়’ লেখা সম্বলিত ফেস্টুন নিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া জেলা সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা।


তৃণমূল থেকে বহিষ্কৃত নেতাকে দলে নিয়ে প্রার্থী করা হল কেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ কর্মীরা। দলীয় দফতরে বিজেপির কুচবিহার জেলা সভানেত্রী মালতী রাভাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোসহ দফতরের ভেতরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এ ব্যাপারে আজ (শুক্রবার) কুচবিহারের তৃণমূল নেতা খোকন মিয়াঁ বলেন, ‘বিজেপি এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে, লজ্জা লাগে বিজেপি প্রার্থী খুঁজে পায় না! এই দল হচ্ছে এমন একটা দল যে দলে কোনো নিয়ম, শৃঙ্খলাবোধ বলতে কিছুই নেই। আমরা নিশ্চিত তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন