News71.com
 International
 23 Mar 19, 07:22 AM
 172           
 0
 23 Mar 19, 07:22 AM

ড. মাহাথির ও ইমরান খানের যৌথ সংবাদ সম্মেলন

ড. মাহাথির ও ইমরান খানের যৌথ সংবাদ সম্মেলন

নিউজ ডেস্কঃ পাকিস্তান সফর করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সফরের অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ড. মাহাথির। সংবাদ সম্মেলনে ইসলামফোবিয়ার ভয়াবহতা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্ব ইসলামফোবিয়া ছড়িয়েছে। একজন মুসলমানের অপরাধকে তারা দেড়’শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। পশ্চিমাদের তৈরি ইসলামফোবিয়ার ফসল ক্রাইস্টচার্চের নৃশংসতা, উল্লেখ করে ইমরান খান বলেন, নির্দিষ্ট টার্গেট নিয়েই এতবছর ইসলামফোবিয়া ছড়ানো হয়েছে। ক্রাইস্টচার্চে নির্মমভাবে বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যার ঘটনাটি খুনি সরাসরি সম্প্রচারও করেছে। এটা পশ্চিমাদের ছড়ানো ইসলামফোবিয়ার ফসল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন