News71.com
 International
 23 Mar 19, 12:55 PM
 178           
 0
 23 Mar 19, 12:55 PM

৮৯৫ কোটি রুপির মালিক হয়েও ভরতের জাতীয় কংগ্রেস প্রার্থীর কোনো ব্যক্তিগত গাড়ি নেই॥

৮৯৫ কোটি রুপির মালিক হয়েও ভরতের জাতীয় কংগ্রেস প্রার্থীর কোনো ব্যক্তিগত গাড়ি নেই॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে তিলেঙ্গানার শেভেলা থেকে কংগ্রেসের প্রার্থী কনদা বিশ্বেসর রেড্ডি তার পরিবারে সম্পদের হিসাব জমা দিয়েছেন। যেখানে তিনি দেখিয়েছেন তাদের পরিবারের মোট মোট সম্পদের পরিমাণ ৮৯৫ কোটি ভারতীয় রুপি। আর এরই মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে তেলুগু রাজ্যের সবচেয়ে ধনী প্রার্থীর খেতাব অর্জন করেছেন। তবে মজার বিষয় হলো তাদের ব্যক্তিগত কোনো গাড়ি নেই বলেও হলফনামায় উল্লেখ করেছেন তিনি। খবর আল জাজিরা।

খবরে বলা হয়েছে, প্রকৌশল থেকে রাজনীতে প্রবেশ করা বিশ্বেসর গতকাল শুক্রবার মনোনয়ন দাখিলের সময় পারিবারিক সম্পদের এ হলফনামা দাখিল করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ২২৩ কোটি রুপি। অন্যদিকে তার স্ত্রী কে.সংগীতা রেড্ডির নামে রয়েছে ৬১৩ কোটি রুপি। কে.সংগীতা রেড্ডি রাজ্যের অ্যাপোলো হাসপাতালের যুগ্ন ব্যবস্থাপনা পরিচালক। অপরদিকে তাদের নির্ভরশীল পুত্রের অস্থাবর সম্পদের পরিমাণ ২০ কোটি রুপি উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়,বিশ্বেসর রেড্ডির স্থাবর সম্পদের পরিমাণ ৩৬ কোটি রুপি এবং তার স্ত্রীর রয়েছে ১ কোটি ৮১ লাখ রুপি। সবচেয়ে বিশ্বয়কর হলো, এত বিশাল সম্পদের মালিক হয়েও তাদের পরিবারের কোনো সদস্যরেই ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনো মটর চালিত যান নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

২০১৪ সালে বিশ্বেসর রেড্ডি তেলাঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরিএস) নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।সেসময় তার পারিবারিক মোট সম্পদের পরিমাণ ছিল ৫২৮ কোটি রুপি। গত ডিসেম্বরে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি কংগ্রেসে যোগ দেন। অন্যদিকে নেলোর আসন থেকে নির্বাচনের প্রার্থী অন্ধ্র প্রদেশের মন্ত্রী ও নারায়ন গ্রুপ অব ইন্সটিটিউসনের মালিক পি.নারায়নের পারিবারিক সম্পদের পরিমান ৬৬৭ কোটি রুপি।অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন.চন্দ্রবাবুর পারিবারিক মোট সম্পদের পরিমাণ ৫৭৪ কোটি রুপি। অপরদিকে কংগ্রেস পার্টির প্রধান ওয়াইএস জাগমোহান রেড্ডি এবং তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৫৩৮ কোটি রুপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন