News71.com
 International
 26 Mar 19, 05:02 AM
 149           
 0
 26 Mar 19, 05:02 AM

আফগানিস্তানে তালেবান হামলা॥ নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত

আফগানিস্তানে তালেবান হামলা॥ নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৩ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিগত সপ্তাহে তালেবানদের বিধ্বংসী হামলায় ২৬ সৈন্য এবং সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি মন্ত্রণালয়।সোমবার প্রদেশটির কাউন্সিল প্রধান আতাহুল্লাহ আফগান সংবাদ সংস্থা এপি’কে বলেছেন, শুক্রবার প্রদেশটির সানগিন শহরের হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৩১ সদস্য আহত হয়েছেন।

এ ব্যাপারে আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র সওয়াব শাহ বলেছেন, প্রদেশটির নিরাপত্তা বাহিনীকে সরকারি বিমানের মাধ্যমে সহায়তা পাঠানো হচ্ছে। পাশাপাশি সেখানে আরও সৈন্যও পাঠানো হচ্ছে।এদিকে, শনিবার শুক্রবারের হামলার দায় স্বীকার করে তালেবান। তবে হামলার ঘটনায় সরকার কোনো বিবৃতি দেয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন