
আন্তর্জাতিক ডেস্ক: সরাসরি পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার অভিযগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ পারভেজ। সোমবার ওই ব্যক্তিকে পাক সীমান্ত লাগোয়া রাজ্য রাজস্থানের রাজধানী শহর জয়পুর থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি সরাসরি পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করছিল বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ইন্টেলিজেন্স উমেশ মিশ্র।অভিযুক্ত মহম্মদ পারভেজকে গ্রেফতার করে এদিনই আদালতে তোলা হয়। বিচারক তার চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ডিজিপি উমেশ মিশ্র। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে ধৃত মহম্মদ পারভেজের পাকিস্তান যোগের নানাবিধ প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। দীর্ঘ দিন ধরে তার উপরে নজরদারি চালিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে।পাশাপাশি উমেশ মিশ্র আরও জানিয়েছেন যে বহু ভারতীয়কে পাকিস্তানের ভিসা পাইয়ে দেওয়ার নাম করেও প্রতারণা চালিয়েছে মহমদ পারভেজ। দিল্লির পাক দূতাবাস থেকে পাক ভিসা পাইয়ে দেওয়ার নাম করে অনেক লোকের থেকে পাসপোর্ট বা আধার কার্ডের মত পরিচয়পত্র নিয়েছিল পারভেজ।
পরে সেই পরিচয়পত্র দেখিয়ে বেনামে সিম কার্ড কিনে তা ব্যবহার করতো। আরও স্পষ্ট করে বললে ওই সকল সিম কার্ড দিয়েও ভারত বিরোধী কাজ চালাত সে।হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় সেনার নানাবিধ তথ্যও মহম্মদ পারভেজ পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিয়েছিল বলে জানিয়েছেন ডিজিপি উমেশ মিশ্র।খুব স্বাভাভবিকভাবেই এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। অন্য দেশের কাছে আরও ভালো ভাবে বললে শত্রু দেশের কাছে সেনার তথ্য পাচার হয়ে যাওয়া নিঃসন্দেহে খুবই মারাত্মক বিষয়। এই মহম্মদ পারভেজ কতটা ক্ষতি করতে সক্ষম হয়েছে সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিজিপি উমেশ মিশ্র।