News71.com
 International
 27 Mar 19, 11:48 AM
 240           
 0
 27 Mar 19, 11:48 AM

ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে জাতিসংঘের বৈঠক ডাকার অনুরোধ সিরিয়ার॥

ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে জাতিসংঘের বৈঠক ডাকার অনুরোধ সিরিয়ার॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের ভূখণ্ডের অংশ হিসেবে গোলান মালভূমিকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছে সিরিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। গোলান থেকে ইসরায়েলকে সরে যাওয়ার আহ্বান জানানোর জাতিসংঘের প্রস্তাব থাকা সত্ত্বেও এ ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্র কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ মালভূমি ইসরায়েলের অন্তর্ভূক্ত বলে স্বীকৃতি দেয়া হয়। এএফপি’র হাতে পাওয়া এক পত্রে জাতিসংঘে নিযুক্ত সিরীয় মিশন অধিকৃত সিরীয় গোলান মালভূমির পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের সভাপতিকে অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন