News71.com
 International
 29 Mar 19, 07:57 AM
 175           
 0
 29 Mar 19, 07:57 AM

‘চীন নয়, মার্কিন সেনার প্রতি দায়বদ্ধ গুগল’॥ প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যুইট

‘চীন নয়, মার্কিন সেনার প্রতি দায়বদ্ধ গুগল’॥ প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যুইট

আন্তর্জাতিক ডেস্কঃ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল চীনের প্রতি নয়, তারা সম্পূর্ণ দায়বদ্ধতা মার্কিন সেনাবাহিনীর প্রতি। সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাই সম্পর্কে নিজের পূর্বের অবস্থান পরিবর্তন করে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পিচাইয়ের সঙ্গে বৈঠক করার পর নিজের এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘গুগলের প্রেসিডেন্ট সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক হলো। তিনি খুব ভালো কাজ করছেন। পিচাই দৃঢ়ভাবে বলেছেন, চিনা সেনাবাহিনীর প্রতি নয়, তার দায়বদ্ধতা মার্কিন সেনাবাহিনীর প্রতি।’ এর পাশাপাশি রাজনৈতিক স্বচ্ছতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প।

এ প্রসঙ্গে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভবিষ্যতে আমেরিকার কর্মী বাহিনী নিয়োগ ও ক্রমবর্ধমান প্রযুক্তিতে বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কাজের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে তার (পিচাই) সন্তুষ্ট বলেও গুগলের তরফে জানানো হয়েছে।’ এতদিন গুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন ট্রাম্পে। তিনি সংস্থাটির প্রতি ‘পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত’ হওয়ার অভিযোগ করেছিলেন। এছাড়াও রিপাবলিকরা চীনে তাদের ব্যবসা করার বিষয়েও প্রশ্ন তুলেছিল। আর এসব অভিযোগের কারণে গুগলের চিফ এগজ়িকিউটিভ সুন্দর পিচাইকে মার্কিন পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিচার বিভাগীয় কমিটির প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। অবশেষে বুধবার পিচাইয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর সেই সমস্যার অবসান হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন