News71.com
 International
 29 Mar 19, 01:53 PM
 144           
 0
 29 Mar 19, 01:53 PM

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করল ফেসবুক॥

শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ নিষিদ্ধ করল ফেসবুক॥

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক নিজের প্ল্যাটফর্মে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ও শ্বেতাঙ্গ বিচ্ছিন্নতাবাদ নিষিদ্ধ করেছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার এ নিষেধাজ্ঞা দেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এ পদক্ষেপকে স্বাগত জানালেও বলেছেন, ক্রাইস্টচার্চের মতো ঘটনা এড়াতে আরও অনেক কিছু করার আছে।১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় আল নুর ও লিনউড মসজিদে বন্দুক হামলা চালান অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন টারান্ট (২৮)। ওই হামলায় ৫০ জন নিহত হন। দুই মসজিদের মধ্যে আল নুরে হামলার সময় শ্বেতাঙ্গ আধিপত্যবাদের স্বঘোষিত অনুসারী ব্রেনটন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনা সরাসরি সম্প্রচার করেন। গ্রেপ্তারের পর ১৬ মার্চ তাঁকে আদালতে হাজির করার পর তিনি হাতকড়া পরা আঙুলের মাধ্যমে শ্বেতাঙ্গ আধিপত্যবাদের প্রতীক ফুটিয়ে তোলেন।হামলার পর থেকেই নাগরিক অধিকারের পক্ষে কাজ করা সংগঠনগুলো অভিযোগ করে আসছে, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এবং ভিডিও সম্প্রচারের প্ল্যাটফর্ম ইউটিউব চরমপন্থা মোকাবিলায় ব্যর্থ। ফ্রান্সে মুসলমানদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন এরই মধ্যে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।চাপের পরিপ্রেক্ষিতে ফেসবুক এরই মধ্যে নিজের প্ল্যাটফর্মে নজরদারি বাড়িয়েছে। এ ছাড়া শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর পরিচালিত অনেকগুলো পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন