News71.com
 International
 30 Mar 19, 05:36 AM
 140           
 0
 30 Mar 19, 05:36 AM

এক ভারতীয় তরুণকে দেড় কোটি টাকা বেতনে চাকরির অফার করল গুগল॥

এক ভারতীয় তরুণকে দেড় কোটি টাকা বেতনে চাকরির অফার করল গুগল॥

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ২১ বছর বয়সেই গুগলে চাকরি পেয়ে তাক লাগিয়ে দিল ভারতের মুম্বাইয়ের এক তরুণ। বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা বেতন দেয়া হবে তাকে।প্রযুক্তিময় এ যুগে এ বিষয়ে অধ্যয়ন করা শিক্ষার্থীদের স্বপ্ন থাকে গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়ার। কিন্তু তাতে সফল হয় খুব কমই।জানা গেছে, আবদুল্লাহ খান নামের ওই তরুণ এক সময় আইআইটিতে পড়ার জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু এখন সেই নন-আইআইটি আবদুল্লাহই যে প্যাকেজে গুগলে চাকরির প্রস্তাব পেয়েছে, তা আইআইটি পড়ুয়াদের আজীবনের স্বপ্ন।গুগল তাকে এক কোটি ৪৬ লাখ টাকার স্যালারি প্যাকেজে চাকরিতে যোগদানের প্রস্তাব দিয়েছে। আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের গ্র্যাজুয়েটরা সাধারণত যে প্যাকেজ পান তার থেকে টাকার অঙ্কে প্রায় ৩০ গুণ বেশি এই বেতন। আর নন-আইআইটি ইঞ্জিনিয়ারিং থেকে পাস করা গ্র্যাজুয়েটরা দেশে সাধারণত ৪ থেকে সাড়ে চার লাখ টাকার প্যাকেজে চাকরিতে যোগ দেয়৷ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে, আবদুল্লাহ খান মুম্বাইয়ের মীরা রোডের শ্রী এলআর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র৷ একটি সোশ্যাল সাইট থেকে প্রোফাইল দেখে তাকে ইন্টারভিউয়ের জন্য ডাকে গুগল৷ অনলাইনে বেশ কয়েক দফা ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর ফাইনাল স্ক্রিনিং-এর জন্য তাকে চলতি মাসের শুরুর দিকে লন্ডনের গুগল অফিসে ডাকা হয়। সেখানেই সব কিছু চূড়ান্ত হয়। আগামী সেপ্টেম্বর মাসে লন্ডনে গুগলের ইঞ্জিনিয়ারিং দলের সঙ্গে কাজে যোগ দেবেন তিনি।আবদুল্লাহ প্রথম পড়ালেখা করেন সৌদি আরবে। পরে মুম্বাইতে এসে পড়াশোনায় যুক্ত হন তিনি।

তিনি জানান, ওই প্রোফাইলের মাধ্যমে যে এ ধরনের প্রস্তাব পাওয়া যেতে পারে তা তার কল্পনাতেই ছিল না। তিনি ভাবতেই পারেননি একটি অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ তার জন্য এত বড় একটি সম্ভাবনার দিক খুলে দিতে পারে৷ তিনি আরো জানান, আমি জাস্ট মজা করে অংশ নিয়েছিলাম প্রতিযোগিতায়। গুগলের টিমের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। এখন শেখার পরিসর বিস্তৃত হল আমার জন্য।গুগল সার্চ পেজ খুলতেই ভেসে উঠেছিল কিছু লতাপাতা। কয়েক রকমের মশলা আর একটি বোতলের ছবি। বোতলের মাঝখানে এক ব্যক্তির মুখের ছবি। এটাই ছিল মঙ্গলবারের গুগল ডুডল। ডুডলে মাউস ছোঁয়াতেই লেখা এলো 'Celebrating Sake Dean Mahomed'।তারপরেই মানুষ খুঁজতে শুরু করলেন লোকটি সম্পর্কে তথ্য। দিনের শেষে গুগল ট্রেন্ডিংয়ের হিসাব দেখাচ্ছে যে সারাদিনে ওই নামটিই ছিল ভারতে সবচেয়ে বেশী গুগল করা বিষয়। এক কোটিরও বেশী মানুষ এই নামটি সার্চ করেছেন মঙ্গলবার, কেবলমাত্র ভারত থেকেই।স্বভাবতই প্রশ্ন জাগছে কে এই শেখ দীন মুহাম্মদ? গুগল থেকে জানা যায়, শেখ দীন মুহাম্মদই প্রথম ভারতীয় লেখক, যিনি ইংরেজি ভাষায় বই লিখে প্রকাশ করেছিলেন। সেই বই প্রকাশকেই সম্মান জানাতে গুগল বানিয়েছিল ওই ডুডল।বিস্তারিত যা উঠে এলো উইকিপিডিয়া সহ নানা সূত্র থেকে, তা এক বিস্ময়কর মানুষের জীবন কাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন