News71.com
 International
 31 Mar 19, 10:39 AM
 163           
 0
 31 Mar 19, 10:39 AM

জঙ্গিহানা থেকে দ্বিতীয়বার প্রাণে বাঁচলেন আফগান ভাইস-প্রেসিডেন্ট দোস্তাম॥

জঙ্গিহানা থেকে দ্বিতীয়বার প্রাণে বাঁচলেন আফগান ভাইস-প্রেসিডেন্ট দোস্তাম॥

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের মতো হামলা থেকে প্রাণে বাঁচলেন আফগানিস্তানের ভাইস-প্রেসিডেন্ট আবুল রশিদ দোস্তাম। শনিবারের এ হামলায় এক দেহরক্ষী নিহত হলেও তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি।গত বছর নির্বাসন থেকে দেশে ফেরার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রাণে বাঁচলেন জানবিশ পার্টির প্রধান।জানবিশ পার্টির মুখপাত্র বাশির আহমাদ তায়েঞ্জের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার বালখ প্রদেশের মাজার-ই-শরিফ থেকে উত্তর আফগানিস্তানের জাওজযান প্রদেশে যাওয়ার সময় দোস্তামের গাড়ি বহরে অতর্কিত হামলা হয়। হামলায় আরো দুই দেহরক্ষী আহত হয়েছে।তিনি জানান, পরিকল্পিত হামলার ব্যাপারে সতর্ক ছিলেন দোস্তাম। কিন্তু তার পরও ভ্রমণের সিদ্ধান্ত নেন।

খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ হামলার দায় স্বীকার করেনি। তবে আট মাস আগে কাবুল বিমানবন্দরে যে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে তাতে তিনি আহত হন। ইসলামিক স্টেট বা আইএস ওই হামলার দায় স্বীকার করে।তুরস্কে এক বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর দেশে ফেরার সময় ওই হামলার ঘটনা ঘটে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। নৃতাত্ত্বিক উজবেকরা মূলত তার দলের সমর্থক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন