News71.com
 International
 31 Mar 19, 10:42 AM
 177           
 0
 31 Mar 19, 10:42 AM

চীন মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত বিদ্যুত গ্রিডের প্রস্তাব॥

চীন মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত বিদ্যুত গ্রিডের প্রস্তাব॥

নিউজ ডেস্ক: চীন মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত বিদ্যুত গ্রিড নির্মাণের প্রস্তাব দিয়েছে স্টেট গ্রিড কর্পোরেশন অব চায়না। কোম্পানিটি বলছে এককভাবে চীনের সব থেকে বড় বিদ্যুত সঞ্চালনের দায়িত্ব রয়েছে তাদের কাঁধে। চীনের ৩৪ প্রদেশের ছাব্বিশটিতে বিদ্যুত সঞ্চালন করে কোম্পানিটি। তাদের হাতে চীনের ৮৮ ভাগ বিদ্যুত গ্রিড রয়েছে বলেও দাবি করছে স্টেট গ্রিড।চলতি মাসের মাঝামাঝি সময়ে স্টেট গ্রিড-এর ঢাকা অফিসের পরিচালক ইয়ান চ্যানউইং বিদ্যুত বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো প্রস্তাবে বলেছেন গ্রিড লাইনটি এক হাজার ২শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে আসবে।গ্রিড লাইনটি মোট পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুত পরিবহনে সক্ষম হবে। যার মধ্যে এক হাজার মেগাওয়াট মিয়ানমারকে আর বাকি চার হাজার মেগাওয়াট বাংলাদেশে বিক্রি হবে।


উল্লেখ্য বিগত বিএনপি সরকারের সময় ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন নির্মাণের প্রস্তাব দিয়েছিল চীন। কিন্ত তখন বাংলাদেশ তাদের প্রস্তাবে সাঁড়া দেয়নি। যদিও এখন চীন থেকে বিদ্যুত আনার ক্ষেত্রে সঞ্চালন ক্ষতি পর্যালোচনার ওপর নির্ভর করছে এই প্রকল্পের ভবিষ্যত। এই ধরনের বৃহদ যৌথ প্রকলপে যাওয়ার আগে বাংলাদেশের সার্বিক লাভ-ক্ষতির বিষয়টি ক্ষতিয়ে দেখা খুব জরুরী বলে মনে করেন বিষেষজ্ঞরা। এর আগে সম্প্রতি ভারত, বাংলাদেশ, মিয়ানমার হয়ে চীন পর্যন্ত বুলেট ট্রেন লাইন নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন। এছাড়াও বাংলাদেশ-মায়ানমার-চীন পর্যন্ত সড়ক যোগাযোগ স্থাপনের বিষয়েও চীন বেশ আগ্রহী।

চীন এশিয়ার সব থেকে শক্তিশালী অর্থনৈতিক অবস্থায় থাকার সুবাদে দেশটি তার নিকটতম দেশগুলোতে বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা করবে এটিই স্বাভাবিক। কৌশলগতভাবে জালানি বা বিদ্যুতের সরবরাহ করলে রাজনৈতিক সম্পর্ক স্থিতিশীল থাকে। এছাড়াও মনে করা হয় আমেরিকার বাজারে চীনা পণ্য প্রবেশে যে বাঁধা আসছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাণিজ্য সম্প্রসারণ করে তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে দেশটি। এখন বাংলাদেশের সঙ্গে ভারতের গ্রিড লাইন রয়েছে। এছাড়া বাংলাদেশ চেষ্টা করছে নেপাল এবং ভুটানের সঙ্গে পৃথক গ্রিড লাইন নির্মাণ করতে।বিদ্যুত আমদানির মহাপরিকল্পায় ২০৪১ সাল মেয়াদে ৯ হাজার মেগাওয়াট আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন