News71.com
 International
 01 Apr 19, 07:30 AM
 130           
 0
 01 Apr 19, 07:30 AM

নেপালে তীব্র ঝড়বৃষ্টি॥নিহত ২৫

নেপালে তীব্র ঝড়বৃষ্টি॥নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের বেশ কয়েকটি এলাকায় তীব্র ঝড়বৃষ্টির কবলে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এতে অন্তত চার শতাধিক মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।গতকাল রবিবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের বারা ও পারসা জেলার ওপর দিয়ে তীব্র ঝড়বৃষ্টি বয়ে যায়। তীব্র ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টিপাতে ঘরবাড়ি গাছ, বৈদ্যুতিক ও টেলিফোনের খুঁটি উপড়ে পড়ে হতাহতের ঘটনা ঘটে।নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি এক টুইটে ২৫ জনের মৃত্যু ও প্রায় ৪০০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছতে পারেননি। এর মধ্যে রয়েছে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৬২ কিলোমিটার দক্ষিণের বারা জেলা। এ জেলার বেশ কিছু গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন