News71.com
 International
 02 Apr 19, 03:39 PM
 197           
 0
 02 Apr 19, 03:39 PM

কলকাতার রোড শো-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী॥

কলকাতার রোড শো-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী॥

আন্তর্জাতিক ডেস্ক: যাদবপুরে রোড শো করে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চট্টোপাধ্যায়। প্রতিবারের মতো এবারও ভিড় ছিল চোখে পড়ার মতো।নরেন্দ্রপুরের কামালগাজী নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে কর্মিসভাপও আয়োজন করা হয় এদিন। এখনও পর্যন্ত নানা বিতর্কে জড়ালেও, মিমির গলায় আত্মবিশ্বাসের সুর। সাধ্য মতো কাজ করবেন তিনি, শুরু থেকে এমনটাই জানিয়ে এসেছেন মিমি চক্রবর্তী।এর আগে বিরোধী বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে 'গুরুজন' বলেই বরাবরই সৌজন্যতা দেখিয়ে এসেছেন তৃণমূলের এই নবাগতা প্রার্থী। উড়িয়ে দিয়েছেন বিতর্কিত সমালোচনা। তবে আরেক সভায় তাঁর প্রতিপক্ষ তথা বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে নাম না করে ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ’বলে কটাক্ষ করেছিলেন মিমি।

আগামী ১৯ মে যাদবপুর কেন্দ্র ভোটগ্রহণ। কেন্দ্রের প্রত্যেকটি এলাকায় ঘুরে সকলের মন জয় করতে মরিয়া রাজনীতিতে সদ্য হাতেখড়ি হওয়া মিমির। কথা বলেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। গান, সেলফির আবদারও মিটিয়েছেন নায়িকা। প্রার্থী জানিয়েছেন ভোটের সময় ভোটারদের কথা ভেবে তিনিও ‘রোজা রাখবেন’ভোটের দিন। ভোট মিটলে বিকেলে ভোটারদের সঙ্গে খেয়ে উপবাস ভঙ্গ করবেন বলে ঠিক করেছেন মিমি চক্রবর্তী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন