News71.com
 International
 04 Apr 19, 08:33 AM
 191           
 0
 04 Apr 19, 08:33 AM

দুই জন পাইলট ও পাঁচ জন কেবিন কর্মী একজন যাত্রী॥

দুই জন পাইলট ও পাঁচ জন কেবিন কর্মী একজন যাত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালি যাওয়ার জন্য বোয়িং ৭৩৭-৮০০ বিমানে উঠেছিলেন লিথুয়ানিয়ার বাসিন্দা স্কারমান্তাস স্ট্রিমাইটিস। ১৮৮ আসন বিশিষ্ট বিমানে ছিলেন দুই জন পাইলট ও পাঁচ জন কেবিন কর্মী। তবে যাত্রী একজনই, স্কারমান্তাস স্ট্রিমাইটিস। গত ১৬ মার্চ এ ঘটনা ঘটে। বিষয়টি বোঝার পর খালি বিমানে সেলফি তোলেন স্কারমান্তাস স্ট্রিমাইটিস। সেটি এরইমধ্যে আলোচনায় চলে এসেছে। স্কারমান্তাস স্ট্রিমাইটিসের মতে, জীবনে এমন অভিজ্ঞতা একবারই হয়! ইতালির বার্গামো থেকে লিথুয়ানিয়ার রাজধানী শহর ভিলনিয়াসে ফিরতে গোটা বিমান বুক করে ফেলেছিলেন একদল পর্যটক। কিন্তু ইতালি পৌঁছানোর পথে বিমান যাত্রীশূন্য যাবে ভেবে এককালীন যাত্রার টিকিট বিক্রি করার ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত মাত্র একটি টিকিটই বিক্রি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন