News71.com
 International
 04 Apr 19, 12:38 PM
 209           
 0
 04 Apr 19, 12:38 PM

কেনিয়ার জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে আগুন ॥ একটা টার্মিনাল বন্ধ

কেনিয়ার জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে আগুন ॥ একটা টার্মিনাল বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান বিমানবন্দর জোমো কেনিয়াত্তাতে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের একটি প্রস্থান টার্মিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটি থেকে হঠাৎ টার্মিনালে আগুনের সূত্রপাত হয়। এ সময় যাত্রীদের বিমানবন্দর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়ে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার পর কেনিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ (কেএএ) এক বিবৃতিতে জানায়,গতকাল 'বুধবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের টার্মিনাল ওয়ান সি ও তল্লাশি কাউন্টার ৭ এবং ৮ এ যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দরের সব যাত্রী ও স্টাফদের টার্মিনাল ওয়ান-সি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের ফায়ার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিভিয়ে ফেলেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি'।


অগ্নিকাণ্ডের পর বিমানবন্দরের একটি প্রস্থান টার্মিনাল ও এর কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও আজ বৃহস্পতিবার আবারও তা শুরু হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, 'আমরা বিমানবন্দরের সব যাত্রী ও অন্যান্য সাধারণ জনগণের জন্য টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। যত দ্রুত সম্ভব বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে'। এর আগে ২০১৩ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দেশটির প্রধান এই বিমানবন্দরে। তখন অগ্নিকাণ্ডের কারণে বিমান উড্ডয়ন-অবতরণ ও বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। তবে এবারের অগ্নিকাণ্ডে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো হতাহতে ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করলেও বিমানের উড্ডয়ন-অবতরণ ব্যাহত হয়েছে কি-না তা নিশ্চিত করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন