
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ বেসামরিক পদক ‘জায়েদ মেডেল’ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল বৃহস্পতিবার দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এ ঘোষণা দিয়েছেন।তুর্কি গণমাধ্যম আনাদলু বলছে, আমিরাতি যুবরাজ টুইটার পোস্টে লিখেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে সেটা আরো জোরদার হয়েছে। এ প্রচেষ্টার কারণে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট তাকে (মোদি) জায়েদ মেডেলের জন্য মনোনীত করেছেন।
তুর্কি গণমাধ্যমটি বলছে, সংযুক্ত আরব আমিরাত এমন সময় মোদিকে এ পুরস্কারে ভূষিত করলো যার ঠিক এক মাস আগে আবুধাবিতে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬তম সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানায় আমিরাত।এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে মনোনীত করায় আমিরাতি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।টুইটারে স্বরাজ আমিরাতের যুবরাজকে বলেছেন, ‘আপনি ভারত ও ভারতের জনগণকে সম্মানিত করেছেন।