News71.com
 International
 05 Apr 19, 07:23 AM
 110           
 0
 05 Apr 19, 07:23 AM

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাসভবনে কমান্ডোর আত্মহত্যা

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাসভবনে কমান্ডোর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে এক পুলিশ কমান্ডো আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে খবর মিলেছে। খবরে বলা হয়েছে, স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ওই সদস্য প্রধানমন্ত্রীর টেম্পল ট্রিজের বাসভবনের প্রবেশ পথে তার নামে সরকারিভাবে বরাদ্দ করা আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।এ সময় প্রধানমন্ত্রী তার কলম্বোর ওই বাসভবনে অবস্থান করছিলেন। তবে ওই কমান্ডো কী কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।তবে দেশটির পুলিশ কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।খবরে বলা হয়েছে, বিরোধীদলীয় এক সংসদ সদস্য বিষয়টি সংসদে তুলে ধরেছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন